শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বঙ্গবন্ধুর সমাধিতে এইচইডির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মীর সারোয়ার হোসাইনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭১৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি।

শনিবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় এইচইডি’র ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় এইচইডি বরিশাল সার্কেল-৫ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম মাহবুব, এইচইডি গোপালগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, এইচইডি প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ তাইফুর রহমান, এইচইডি গোপালগঞ্জের সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল ফারুকী সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জে এইচইডি’র বাস্তবায়নে চলমান বিভিন্ন প্রকল্প এবং সদ্যসমাপ্ত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin