শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

রাজশাহীর সরদহ রেল স্টেশন এলাকায় রেল লাইনে আগুন দিয়েছে দুবৃত্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭৮০ Time View

নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা সরদহ রেলস্টেশনের অদুরে রেল লাইনে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিন গত গভীর রাতে রেল লাইনের ৩৮ নম্বর ব্রীজের নিকট এ ঘটনা ঘটেছে বলে সরদহ রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার হিমেল জানান।

এ বিষয়ে জানতে চাইলে রেল লাইনের পাহারাদার লাভলু বলেন, আমি ও আমার সহকর্মী হিরু আমরা দুজনেই রেল লাইন দেখতে দেখতে একটু দুরে গিয়ে শলুয়া ব্রীজের নিকট থেকে ফেরার পথে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি রেল লাইনের সাথে চেইন দিয়ে তালা লাগানো গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলছে।বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করেছি। এ সময় আমাদের চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে স্টেশন মাস্টার হিমেলের নিকট জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার বিষয়টি সত্য তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা জানিনা তবে রেল চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি জিডি করা হয়েছে। ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে, গত বুধবার দিন গত গভীর রাতে একই কায়দায় নন্দনগাছী রেল স্টেশনের পূর্বে কালাবীপাড়া এলাকায় দুবৃত্তরা বেল লাইনের ওপর আগুন দেই বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin