বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১২ অতিরিক্ত ডিআইজি’র শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৬৪০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিসিএস ১৫তম, ২০তম ও ২৪তম (পুলিশ) ব্যাচের সদস্য এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা অতিরিক্ত ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহরিয়ার আলম, মোঃ আনিছুর রহমান, মোঃ জাহিদ হোসেন ভূইয়া, সৈয়দ মোসফিকুর রহমান, মোহাম্মদ হায়াতুন নবী, মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, জেরিন আখতার বিপিএম, মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুল্লাহ আল জহির বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর অতিরিক্ত ডিআইজিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। পরে তারা টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। এরপরে সকলেই নিজ গন্তব্য রাজধানী ঢাকার মালিবাগের উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin