শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

টুঙ্গিপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাহিন শেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৯০৫ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, মটরসাইকেল ছিনতাই, টুঙ্গিপাড়া এলাকায় বিশৃংখলা সৃষ্টিকারী, নারীদিয়ে প্রলভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে তাদেরকে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায়কারী ও ছিনতাই চক্রের মূল হোতা মোতালেব শেখের ছেলে তাহিন শেখকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গোপন সূত্রে জানা যায় তাহিন শেখ তার স্ত্রী সাহারা খাতুনকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল করে নানা শ্রেণি-প্রেশার বিত্তবানদেরকে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মুন্সীরচর, গিমাডাঙ্গা উত্তরপাড়া ও গোপালগঞ্জ মান্দারতলা, পাথালিয়া এলাকায় এনে আটকিয়ে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায় করতো। ১৪ সদস্য বিশিষ্ট সংঘবদ্ধ এ চক্রের প্রধান তাহিন শেখ। এই চক্রের সাথে আরো দু’জন নারী সদস্য আছে বলে জানাগেছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানের নিদের্শনায় টুঙ্গিপাড়া থানার এসআই সুবীর সূত্রধর, এসআই ইব্রাহিম ও এসআই বরেন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকা হতে গ্রেপ্তার করে তাহিন শেখকে। পরে ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, তাহিন শেখের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ০৪টি জি.আর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত আসামী তাহিন শেখ টুঙ্গিপাড়া থানা এলাকায় নারী দিয়ে ফাঁদে ফেলে বহু লোকের নিকট হতে মারপিট করে কৌশলে টাকা পয়সা আদায় করতো, সে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin