শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ২৯৮ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫৭০ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সোমবার (২০ মে) সকাল ১১টায় বিআরটিসি’র প্রধান কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র পরিচালনা পর্ষদের ২৯৮তম (পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম) সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।

পর্ষদ সভায় সভাপতির উপস্থিতিতে পুনর্গঠিত পর্ষদ সভার সদস্যগণ নিজ নিজ পরিচয় তুলে ধরেন। এ সময় পর্ষদের সদস্য সচিব ও বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বিগত পর্ষদ সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ যেমন, প্রশিক্ষণ বিভাগ স্বতন্ত্রকরণ, গাড়ি মেরামত ব্যয় কিলোমিটার প্রতি প্রাপ্যতার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী (Need based) বরাদ্দ প্রদান প্রথা চালুকরণ, আইসিডব্লিউএস এর টায়ার রিট্রেডিং প্লান্ট চালুকরণ, কক্সবাজার, কুয়াকাটা, ঢাকা (দোহার/নবাবগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়ায় বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিক স্কুলের সংস্কার বাবদ অর্থ বরাদ্দ ইত্যাদি বাস্তবায়ন প্রতিবেদন উপস্থাপন করেন।

এছাড়াও সদস্য সচিব পুনর্গঠিত পর্ষদ সভার প্রথম সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি যেমন, প্রশিক্ষণ প্রদানের নিমিত্ত বিআরটিসি’র প্রত্যেকটি প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রের জন্য স্কুটি/মোটর সাইকেল ক্রয় ও প্রশিক্ষণ সংক্রান্ত, বিশ্বব্যাংকের রোডসেফটি প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে বিআরটিসি’র প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন, বিআরটিসি’র নিজস্ব অর্থায়নে পরীক্ষামূলক ভাবে ১০টি বাস তৈরির লক্ষ্যে চেসিস ও ইঞ্জিন ক্রয়, বিভিন্ন ডিপো/ইউনিটের মসজিদ নির্মাণ/সংস্কারের জন্য অনুদান প্রদান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিক স্কুলে খন্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ অর্থ প্রদান সংক্রান্ত, শিক্ষা সহায়তা তহবিল থেকে সংস্কার বাবদ অর্থ বরাদ্দ প্রসঙ্গে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নিয়োগ প্রসঙ্গে, দীর্ঘদিন যাবত বন্ধ থাকা বিআরটিসি স্পোর্টস ক্লাব-চালুকরণসহ আরো কয়েকটি বিষয়ের উপর প্রস্তাব উত্থাপন করেন। আলোচ্য বিষয়গুলো পর্ষদ সভার সভাপতি এবং সদস্যগণের সম্মতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

উন্মুক্ত আলোচনায় পর্ষদ সদস্য আবুল কালাম আজাদ (সভাপতি, মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল), নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিআরটিসি’কে অনন্য উচ্চতায় নিয়ে আসার জন্য চেয়ারম্যান, বিআরটিসি’কে আন্তরিক ধন্যবাদ জানান।

পর্ষদ সদস্য সাফকাত মঞ্জুর (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, রাজশাহী) চেয়ারম্যান বিআরটিসি’কে উদ্দেশ্য করে বলেন, বিআরটিসি আপনার হাতে প্রাণ ফিরে পেয়েছে। পর্ষদ সভার অন্যান্য সদস্যগণও বিআরটিসি’র উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সভায় সভাপতি নতুন পরিচালনা পর্ষদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পর্ষদ সভার সদস্য ফরিদা ইয়াসমিন (সভাপতি, জাতীয় প্রেসক্লাব, ঢাক)’কে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ায় অভিনন্দন জানান।

সভায় সভাপতি বলেন, বর্তমানে বিআরটিসি’তে প্রায় ৩৫০ জন দক্ষ কারিগর রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করতে সক্ষম। এছাড়াও বিআরটিসি’র ২৬ প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রগুলোর মাধ্যমে একদিনে ৫-৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। ২০২১ এর পূর্বে নতুন গাড়ি আসা সত্ত্বেও ৬.৩০ কোটি টাকা বেতন দেওয়া সম্ভব হয়নি, এখন পুরাতন গাড়ি দিয়ে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসি’র এই উন্নয়ন ও অর্জনকে টেকসই করতে হবে।

পরিশেষে সভাপতি সাবইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin