শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

ঢাকার দোহারে জামায়াতের কর্মী সন্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার শাখার কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (শুক্রবার) দুপুরে উপজেলার জয়পাড়া সেন্টার ‘ছিফ’ এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম তার বক্তব্যের শুরুতেই যারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শহীদদের আত্ত্বার মাগফেরাত কামনা করেন। দেশকে অস্থিতিশীল করা ও গত ১৫বছরে নিরীহ মানুষ ও ছাত্র হত্যার অভিযোগে তিনি সাবেক স্বৈর শাসক, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবী করেন।

বিগত দিনগুলোতে ঘটে আওয়ামী সরকারের শাসনামলের কঠোর সমালোচনা,দেশ বিরোধী কার্যকলাপ ও দেশ গঠনে সকলের ভূমিকার কথা উল্লেখ করেন। ছাত্রলীগ যেখানে অস্র চালাত,ইসলামি ছাত্রশিবির সেখানে দেশের হিন্দু ধর্মাবলম্বী দের মন্দির পাহাড়া দিতো। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ হাজার হাজার তরুনদের আন্দোলনের ফসল এই নতুন স্বাধীনতা যেন বিফল না হয় সে জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি আল্লাহর দেওয়া জীবন বিধান মেনে নৈতিক চরিত্র উন্নয়নের জন্য তিনি জোর জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা জেলা দক্ষিণের জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন,নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনূর ইসলাম,সেক্রেটারি এ,বি,এম কামাল হোসাইন, পৌরসভার আমির সাখাওয়াত হোসেন,উপজেলা নায়েবে আমীর দলিলুর রহমান, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin