বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা

পটুয়াখালীর দুমকিতে গোয়ালঘরে আগুন : বসতি ঘর সহ ৪টি গরু আগুনে পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৬ Time View

মো: মিজানুর রহমান, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শামিম মৃধার গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে  ৪টি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  ক্ষয়ক্ষতির পরিমান ৬লক্ষাধিক টাকা।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৬জানুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শামিম মৃধার সেমি-পাকা গোয়াল ঘরের টিনের চালাসহ চার পাশের বেড়া, কাঠের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে ৪টি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ২টি গাভীন ও ২টি বড় গরু ছিল। অপর পাশে আরো ৩টি বাছুর পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আঃ ছালাম সিকদার বলেন, ডাক চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে এলাকার লোকজন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। গোয়াল ঘর থেকে ৩টি বাছুর বের করি এবং ৪টি গরু জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়।

শামিম মৃধা বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারিনা। গরুর ডাক চিৎকার শুনে বড় ভাই হানিফ মৃধাকে ডেকে উঠাই এবং বাহিরে এসে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।

৭টি গরুর মধ্যে ৪টি বড় গরু মারা গেছে। অপর ৩টি বাছুর‌ও পুড়ে গুরুতর আহত হয়েছে। এই মুহূর্তে বলতে পারছি না কিভাবে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে আমি সর্বশান্ত হয়ে গেছি। গরু ও ঘরসহ প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সজীব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং প্রাথমিক তদন্তের কাজ শেষ করেছি। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুমকি থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন বলেন খবর পেয়ে তাৎক্ষিক পুলিশ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin