শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

পটুখালীর দুমকিতে অবৈধভাবে জমি দখল করে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে অবৈধভাবে জোরজবস্তি করে জমি দখল করে প্রতি পক্ষদের মিথ্যামামলা সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানী করার অভিযোগ এনে সাংবাদক সম্মেলন করেছে ভুক্তভোগী হারুন অর রশিদ।

বুধবার (৮ জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব দুমকি’র সম্মেলন কক্ষে ভুক্তভোগী হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
মোঃ হারুন অর রশিদ স্বাক্ষরীত লিখিত বক্তব্যে বলেন, দুমকি মৌজার এস এ ২৬৩, ২৬৫, ৫৯৮, ৫৯৯, ৬০০, ৬০৩ ও ৬০৪ নং খতিয়ান ভুক্ত ৭১৭, ৭৪০, ৭৪১ ৭৪৩, ৭৪৭, ৭৪৮ ও ৭৬২ দাগে রেকর্ডিও সম্পত্তির মালিক সতিশচন্দ্র ভুঞ্জমালি গত ৫/১২/১৯৭২ তারিখ ৬৯৪৩ নং কবলা দলিলের মাধ্যমে ৬৭ শতাংশ জমি ময়দালী চৌকিদারের নিকট বিক্রয় করে। তার মৃত্যুতে ওয়ারিশগন উক্ত জমি চাষাবাদ সহ ভোগদখল এবং সরকারের নির্ধারিত রাজস্ব পরিশোধ করে আসছে।

২০২০-২১ সালে ৮৭৩ নং নামজারীসহ জমাখারিজ কেসের মাধ্যমে ১৩২৭ নং নতুন খতিয়ান খোলাইয়া নিজেদের নামে রেকর্ড সংশোধন করেন। উক্ত সম্পত্তি দেখাশুনা, রক্ষণাবেক্ষণ, বিক্রি করার জন্য ময়দালী চৌকিদারের ওয়ারিশগন গত ২৪/১২/২০২৪ তারিখে ১১৮৮ নং অফেরতযোগ্য পাওয়ার অব এ্যাটর্নি দলিলের মাধ্যমে আমাকে ক্ষমতা হস্তান্তর করে। কিন্ত কোন রকম দলিল দস্তাবেজ কিম্বা সত্ত্ব ছাড়াই এলাকার প্রভাবশালী মহাল জোরজবস্তি করে গত বছর বাড়ি নির্মান কাজ শুরু করে। আদালতের দ্বারস্থ হলে নির্মান কাজে নিষেধাজ্ঞা দেয়।
আমি পাওয়ার নেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে চলছে। ইতিমধ্যে আমি সহ ময়দালী চৌকিদারের ওয়ারিশ গনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। অবৈধ দখলদারদের মধ্যে জাকির হোসেন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা প্রভাব খাটিয়ে পটুয়াখালী ক্যাম্প থেকে সেনা সদস্যদের পাঠিয়ে হয়রানী করছে।

এ বিষয় জাকির হোসেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তার সাথে কথা বললে তিনি প্রতিবেদককে জানান, গত ৩দিন আগে রাত ১০.৩০ এ আমার বসতবাড়ির পাকঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিষয়টি আমি থাকা পুলিশ, সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি এবং আদালতে মামলা দায়ের করেছি। আমি কোন প্রভাব খাটাইনি।
জমি জমার বিষয় আদালতে মামলা বিচারাধীন, আদালতের রায় যাই হোক আমি মেনে নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin