শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা থেকে হয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ কাউসার আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ড নিয়ে জেলা সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মোঃ কাউসার আহমেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এটি স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

একটি ঘটনায়, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। তবে, জরিমানা পরবর্তী সময়ে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, মোঃ কাউসার আহমেদ দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী ও সংগঠনের প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি তিনি বরিশাল বিভাগীয় ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও উপস্থিত ছিলেন, যা দলের শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, বিএনপির লোক’ই তো বর্তমানে মাঠে নাই। ঘুমায় ঘুমায়, সিস্টেমে পইরা গেছে গা।

স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন এবং দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin