শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

পটুয়াখালীর দুমকিতে যুবদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ৫লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে যুবদল নেতার নেতৃত্বে সংঘবদ্ধ একটি অবৈধ দখলদার চক্রের বিরুদ্ধে ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। দাবিকৃত চাঁদা না দিলে থানা সড়কস্থ ৭/৮টি দোকান ও বাসাবাড়ি জোরপূর্বক দখল করার হুমকীও দেয়া হয়। ভীত সন্ত্রস্ত দোকান মালিক জাকিয়া বেগম তার দোকান পাট ও তার বাসাবাড়ি রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি চাঁদাবাজির  অভিযোগ  দায়ের করেছেন। অবশ্য চাঁদা দাবির উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবদলনেতা।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জনৈক আবদুস ছোবাহন হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগমের  অভিযোগ করেন, উপজেলার জাতীয়তাবাদি যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জাকির হোওলাদারের নেতৃত্বে  ওলি গাজী সহ অজ্ঞাত   ৫/৬জনের একটিচক্র দু‘মাস পূর্বে তার থানার রাস্তার পাশের ৭/৮টি দোকানের দখল বহাল রাখতে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে সবগুলো দোকান জোরপূর্বক দখলে নিয়ে তালা ঝুলানোর হুমকি দিয়ে আসছেন। চক্রটির চাঁদা দাবির একটি অডিও ক্লিপও পাওয়া গেছে। অডিও ক্লিপে চক্রটির অন্যতম সহযোগী স্বেচ্ছাসেবক দল নেতা ওলি গাজী মোবাইল ফোনে মধ্যস্থতার নামে সর্বশেষ দু‘লাখ টাকা দাবি করেন এবং অনেক পোলাপান ম্যানেজ করার কথা বলা হয়। টাকা দিতে দেরি হওয়ায় শুক্ররার সব ভাড়াটিয়া দোকান্দারদের কাছে চলতি মাস থেকে জাকিয়ার পরিবর্তে তাদেকে ভাড়া টাকা দিতে হবে বলে হুমকি দেয়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি (জাকিয়া) গত শুক্রবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি চাঁদাবাজির অভিযোগ  করেছেন। জাকিয়া বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ৫আগস্ট পরবর্তি সময়ে শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাসাবাড়িতে হামলা লুটপাট, দখলদাড়িত্ব ও ব্যাপক চাঁদাবাজিতে সবাই অতিষ্ঠ হলেও কেউ মুখ খুলতে পারছে না।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো: জাকির হোসেন হাওলাদার বলেন, ভগ্নিপতির রায় পাওয়া সম্পত্তির দোকানগুলোর দখল পেতে ও দোকানের ভাড়া টাকা চাওয়া হয়েছে। অন্যকেউ চাদা দাবি করে থাকলে তার দায় নিশ্চয়ই তার ওপর বর্তায় না।

অডিও ক্লিপ সম্পর্কে স্বেচ্ছাসেবক দল নেতা ওলি গাজীর দাবি, তিনি কারো কাছে চাঁদা দাবি করেননি। অডিও ক্লিপে তার কন্ঠ সুপার এডি করে যুক্ত করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন অভিযোগ  দায়েরের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin