শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক সাইফুল ইসলাম জহির। তিনি একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও আধুনিক নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় সাইফুল ইসলাম জহির বর্তমানে দৈনিক সোনালী সূর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই, তাহলে ৯ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো দ্রুত সম্পন্ন করব। এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই হবে আমার অগ্রাধিকার।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের যেসব দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের কষ্ট কমানো সম্ভব, সেগুলো আগে সম্পন্ন করব। ৯ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

পরিশেষে তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin