শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপথ মোড়ে অবস্থিত এম আর এনার্জি ফিলিং স্টেশন-এ দিনের পর দিন গভীর রাতে ট্রাক ও কাভার্ডভ্যানে এবং অবৈধ গ্যাস সিলিন্ডারে,গ্যাস সরবরাহ করা হয় এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমের ফলে  জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়া, যানজট এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

‎স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে  কথা বলে জানা যায়, রাত গভীর হলে একের পর এক ট্রাক ও কাভার্ডভ্যান ফিলিং স্টেশনে প্রবেশ করে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে বলে জানিয়েছে।

ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, এসব ভারী যানবাহনের কারণে জনপথ মোড়ে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও যে কোন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সম্ভবনাও রয়েছে।

‎এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভারী যানবাহনের মাধ্যমে সিলিন্ডারে গ্যাস সরবরাহের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান থাকে না।

তাদের আশঙ্কা, সামান্য অসাবধানতা বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। ফলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সার্বক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি তাদের।

এলাকাবাসীর আরও অভিযোগ করেন, অতিরিক্ত বাণিজ্যিকভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের কারণে আশপাশের আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এতে করে অনেক পরিবার রান্নার সময় প্রয়োজনীয় গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, ফিলিং স্টেশনের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব রয়েছে। ফলে ব্যস্ত এই সড়কে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা, পেট্রোবাংলা, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন, এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎অভিযোগের বিষয়ে  সত্যতা যাচাইয়ের জন্য এম আর এনার্জি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে ফোন করা হলে ( মামুনুর রশিদ) ফোন রিসিভ করে গনমাধ্যম কর্মীর পরিচয় পাওয়ার পর অশোভন আচরণ করে ফোন কেটে দেন।

‎জাতীয় স্বার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগ গুলোর সত্যতা যাচাই, নিরাপত্তা মানদণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin