শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজশাহীর চারঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৭৭৪ Time View

চারঘাট, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।

উপজেলা চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এ সময় এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, শহীদ শেখ কামাল ও ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin