রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

নড়াইলে আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৪৯ Time View

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় সদর পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় শত শত নারী-পুরুষ ও শিশু কিশোর কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করে। কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে হায় হোসেন, হায় হোসেন মাতম ও বুক চাপড়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতিকী ঘোড়া। এদিকে আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইসলামি পরিভাষায়, মহররম মাসের ১০ তারিখকে বলা হয় ‘আশুরা’। সৃষ্টির শুরু থেকে এই দিনে সংঘটিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরি ৬১ সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সংগী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (রা.)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin