রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬৪৬ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ রাতের অন্ধকারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিক্ষোভ সমাবেশ করেছে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮টায় লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বাজারে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যার আগে থেকেই হারাটী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর পরই বিএনপি কার্যালয়টি কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। পরে হারাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিমের নেতৃত্বে বিশাল এক মিছিল লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর রেলগেট পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে এসে মহেন্দ্রনগর বাজারের বটতলায় এসে সমাবেত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে হারাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইদুল খাঁন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, হারাটী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরনবী সরকার নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলার রহমান নাজমুল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খাঁন প্রমুখ। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin