শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

খুলনায় অব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে উপহার পেলো শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮৩১ Time View

খান রিপন, খুলনাঃ খুলনায় অব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে উপহার পেলো শিক্ষার্থীরা। পরিবেশ দূষণ রোধে খুলনার দৌলতপুরে ‘ফেলে দেওয়া’ প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে উপহার পেয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে স্কুল শুরুর আগেই নিজেদের বাসা ও স্কুলের আশপাশে থেকে অব্যবহৃত প্লাস্টিকের বোতল নিয়ে জড়ো হয় দৌলতপুর মুহসীন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এসব প্লাস্টিকের বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হয় রং-বেরঙের মাটির ব্যাংক ও মাটির তৈরি খেলনা।

আয়োজনে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড।

শতাধিক শিক্ষার্থীর জমা দেওয়া প্লাস্টিকের ওজন মেপে হয় ২০ কেজি। পরে এগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে স্কুলে রোপণ করা হয় একটি নিমগাছ ও একটি পেয়ারা গাছ।

সরেজমিন আয়োজনস্থলে দেখা যায়, প্লাস্টিক সংগ্রহের জন্য নির্মিত অস্থায়ী বুথে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবার হাতে ব্যাগভর্তি প্লাস্টিক সামগ্রী। বেশিরভাগই প্লাস্টিকের বোতল। এগুলো জমা দিয়ে যার যার পছন্দমতো বিভিন্ন ফলের অবয়বে তৈরি মাটির ব্যাংক ও শোপিস নিচ্ছে শিক্ষার্থীরা। এরমধ্যে বয়সে ছোটদের মধ্যে উদ্দীপনা যেন একটু বাড়তিই ছিল।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিফ আব্দুল্লাহ সাকিব বলে, ‘লাল সবুজ সোসাইটির ভাইয়া-আপুরা আমাদের স্কুলে পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কাজ করছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পারি এই ওয়ান টাইম প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আজ প্লাস্টিকের বোতল জমা দিয়ে গিফট পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরাও প্লাস্টিক দূষণ রোধে এখন থেকে কাজ করবো।’

জানতে চাইলে লাল সবুজ সোসাইটির খুলনা শাখার স্বেচ্ছাসেবক আবির আহমেদ বলেন, একটি প্লাস্টিকের বোতল ৪০০ বছরেও পচে না। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এজন্য শৈশব থেকে আমরা শিশুদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করছি। আমরা চলে যাওয়ার পরও যেন শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে কাজ করে সেজন্য একটি ক্লাইমেট ক্লাবও করে দিয়েছি আমরা।

ইয়ুথ মোবিলাইজেশন ফর ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের আওতায় খুলনাসহ সারাদেশের ১০টি জেলার ১০টি স্কুলে এই কার্যক্রম পরিচালনা করছে লাল সবুজ সোসাইটি। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin