শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

প্রেমের ফাঁদে প্রবাসীদের ডেকে ভিডিও ধারণ, এরপর অর্থ আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮৪২ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে মুক্তিপণ আদায়কারী অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর ও শহরতলির বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সদর উপজেলার ঘাটুরা গ্রামের রেনু মুন্সির ছেলে আবদুল আহাদ (৩৪), তার স্ত্রী ববিতা বেগম (৩০), পৌর এলাকার মধ্যপাড়া নয়াপুকুর পাড়ের রবি বাবুর্চির ছেলে সাজন মিয়া (৩১), পৌর এলাকার ভাদুঘরের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মশিউর রহমান (৪৩), সদর উপজেলার মজলিশপুর গ্রামের কবির মিয়ার মেয়ে লিপি আক্তার (১৮) ও নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর) খায়রুল ইসলামের স্ত্রী জহুরা বেগম (২২)।

এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া ৯ হাজার ৩৫০ টাকা, মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত বিকাশ নম্বর করা ৯টি মোবাইল ফোন ও অপহৃত যুবকের কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা মূল্যমানের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন।

সেখানে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা গত ১৫ আগস্ট বিকালে সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের মো. রৌশন আলীর ছেলে সৌদি প্রবাসী মো. শাকিল মিয়াকে (২৫) উপজেলার কালীকচ্ছ এলাকা থেকে এবং ১৬ আগস্ট দুপুরে অরুয়াইল বাজার এলাকার হাজী কাঞ্চন মিয়ার ছেলে সৌদি প্রবাসী সোরহান মিয়াকে (৩০) প্রেমের ফাঁদে ফেলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অপহরণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে আটকে রেখে চক্রের নারী সদস্যরা তাদের নগ্ন করে ছবি তুলে ভিকটিমদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা আদায় করে। এরমধ্যে শাকিলের আত্মীয়-স্বজনের কাছ থেকে ১০ হাজার ও সোরহানের আত্মীয়-স্বজনের কাছ থেকে তিন দফায় ৬০ হাজার টাকা আদায় করা হয়।

শাকিলের স্বজনেরা অপহরণের বিষয়টি সরাইল থানাকে জানালে পুলিশ মাঠে নামে। এ অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মোবাইল ফোন রেখে শাকিল ও ৪টায় সোহরান মিয়াকে ছেড়ে দেয় তারা। মঙ্গলবার রাতে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা ও শহরতলির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আরও জানান, গত ১০ আগস্ট রাতে একই ধরনের প্রতারক চক্রের আরও তিন সদস্যকে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন, গোকর্ণঘাট এলাকার নাছির মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৩৪), শহরের পশ্চিম মেড্ডার শফিকুল ইসলামের স্ত্রী শিরিন ইসলাম (৩৫) ও সদর উপজেলার রাজঘর গ্রামের মৃত জুরু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৫)। ওই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব অপরাধ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin