রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

ডিবির হেফাজতে মৃত ব্যক্তির পেটে ইয়াবা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬৪৩ Time View

বিশেষ প্রতিনিধি : পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুর পর ময়নদন্তে তার পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। মৃতের নাম ছিদ্দিক আহমেদ (৬২)। আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতারের পর মৃত্যু হয়ে ছিদ্দিকের ময়না তদন্ত করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ময়না তদন্তের সময় তার পেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী তন্নী। ইয়াবা গুলোর মধ্যে ১৫টি অর্ধগলিত ছিল।

এর আগে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ ছিদ্দিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে রমনা থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ছিদ্দিক। বুধবার (১৭ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়।

পেটের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লে ছিদ্দিককে ঢামেকে নিয়ে যান মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ছিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হ্নিলা ৬ নম্বর ওয়ার্ড উলু চামারী গ্রামে। এখন পর্যন্ত কেউ তার মরদেহ নিতে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin