শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

নিজেদের সংখ্যালঘু ভাববেন না : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৭১৪ Time View

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দ্যেশে বলেছেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বর্তমান সরকার মানবতা উন্নতির ধারণা নিয়েই কাজ করছে। তিনি বলেন, এই দেশে সব ধর্মের মানুষ সমান। নিজের হীনমন্যতা নিয়ে বাঁচবেন না। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, যখনই ধর্মীয় ইস্যুতে কোনো অঘটন ঘটেছে, তখনই আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তবে এটা নিয়ে দেশে-বিদেশে অনাকাঙ্ক্ষিত সমালোচনা হয়। কেননা, যেখানে সরকার এসব ঘটনা রোধে যেসব পদক্ষেপ নেয়, সেগুলোর কথা না বলে, তারা শুধু সমালোচনাই করেন।

শেখ হাসিনা বলেন, কাউকে হেউ করার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। সম্প্রীতির আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে দুষ্টু লোকেরা কখনোই হাঙ্গামা লাগানোর চেষ্টায় সুবিধা করতে পারবে না। একটা গোষ্ঠী দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা একটি গোষ্ঠী করতেই থাকে। এটা করার লোক সব ধর্মেই আছে।

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তিনি বলেন, অধিক মুনাফার জন্য কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়িয়েছেন। বিষয়টি সরকার কঠোরভাবে মনিটরিং করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin