রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

রাজধানীর হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬৪৩ Time View

রাজধানীর হাতিরঝিল থানায় সুমন শেখ (২৫) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, মৃত সুমন একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির মামলার আসামি ছিলেন। তার কাছ থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে থানার ভেতরের ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। যা, থানার সিসিটিভি ফুটেছে দেখা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের এক আত্মীয় সোহেল আহমেদ জানান, আজ দুপুর সুমন শেখের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তারা থানায় এসে দেখেন পরনের ট্রাইজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে তার নিথর দেহ।

সোহেল আহমেদ আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হাজতখানার সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন, সে নিজে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের দায়িত্ব অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin