রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

চাঁদাবাজিতে গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ৪ জন আসলে পুরুষ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় হিজড়াদের বেশ ধরে চাঁদাবাজির দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলি (২৪) ও দুলী (২৫)। এগুলো তাদের ছদ্মনাম। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদের জানা গেছে, তারা সবাই পুরুষ। চাঁদাবাজির জন্য তারা তৃতীয় লিঙ্গের বেশ ধরেছিলেন। তাদের প্রকৃত নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, শনিবার সকালে গ্রেপ্তারকৃতরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। এক পর্যায়ে ৫০০ টাকা দিতে রাজি হন জিয়াউল। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। তারা ভুক্তভোগী জিয়ার পকেট থেকে এক হাজার ১০ টাকা নিয়ে নেন এবং আরো ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। পরে জিয়াউল বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা হিজড়া নন। চাঁদাবাজির জন্য চার জন পুরুষ হিজড়ার বেশ ধরেছেন। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর তাদের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করেন হিজড়া সেজে দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরার বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। দাবি করা টাকা না দিলে কাউন্টার ও গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin