শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

বিএনপি একটি অসভ্য ও বর্বর দল: আব্দুর রাজ্জাক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপি একটি অসভ্য ও বর্বর দল বলে অভিহিত করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত সোনারগাঁ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল তারা। বিএনপি শত শত কোটি টাকা এদেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছেন।

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি আবারও দেশকে ২০১৩ সালের পুনরাবৃত্তি করতে চাই। দেশকে আবারও অস্থিতিশীল করতে চাইলে আমরা আওয়ামী লীগের কর্মীরা তা প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিবেন উল্লেখ করে তিনি বলেন, আপনারা অবৈধভাবে ক্ষমতার আসার চেষ্টা না করে জনগণের ভোটের মাধ্যমে আসার চেষ্টা করেন।

মন্ত্রী বলেন, কৃষকরা বিএনপির আমলে সার নিয়ে আন্দোলন করেছিলো। সার না দিতে পেরে বিএনপি বুকে গুলি চালিয়েছিলো। এই বুলেটের জবাব আপনারা ২০০৮ সালের নির্বাচনে দিয়েছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারের কোনো অভাব হয়নি, ডিলারের পিছনে দৌঁড়ানো লাগেনি। এগুলো সবই শেখ হাসিনার অবদানে হয়েছে৷ আমরা গত বছর সারে ২৮০০০ কোটি টাকা ভর্তুকি দেই। এই বছর আরও বেশি ভর্তুকি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে এইসব করছেন।

আওয়ামীলীগের এর নেতা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করেছিলাম। তখন দেশের অবস্থা ভালো ছিলো না। আমরা তখন বলেছিলাম এই দেশকে বিদ্যুৎ খাতে সফলতা এনে দিবো, এদেশের জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, বেকারত্ব দূর করবো। মাননীয় প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin