শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বঙ্গবন্ধু রেল সেতুতে বসলো প্রথম স্প্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭২ Time View

বিশেষ প্রতিনিধি : যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। মোট ৫০টি পিলারের মধ্যে শেষ হয়েছে ৮টি পিলারের পিয়ার হেড ঢালাইয়ের কাজও। এরই মধ্যে নদীর ওপর দৃশ্যমান হয়েছে প্রথম স্প্যান।

উত্তাল যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ ঘিরে চলছে কর্মযজ্ঞ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে চলছে এই সেতুর নির্মাণকাজ। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে রাতদিন সমান তালে চলছে পাইলিং ও সুপার স্ট্রাকচার বসানোর কাজ। সেতুর পিলারের ওপর টুংটাং শব্দে এগিয়ে চলছে স্প্যান বসানোর কাজও। এরই মধ্যে সেতুর ৪৭ ও ৪৮ নম্বর পিলারের ওপর স্থাপন সম্পন্ন হয়েছে একটি পূর্ণাঙ্গ স্প্যান।

প্রকল্পের টাঙ্গাইল অংশের (ডব্লিউ ডি-১) সুপার স্ট্রাকচারের সাইড চিফ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক জানান, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আমদানি করা উন্নত মানের বিশেষ ধরনের বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। প্রথম স্প্যান স্থাপন হয়েছে, এখন দ্বিতীয় স্প্যান স্থাপনের কাজ চলছে।

এদিকে প্রকল্প এলাকায় নিয়োজিত দেশি-বিদেশি প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা বিধানে রাতদিন কঠোর নজরদারি করা হয় বলে জানান সিকিউরিটি অফিসার লতিফুর রহমান। এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি ৪৫ শতাংশ বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণাধীন এই রেল সেতু মোট ৫০টি পিলার আর ৪৯টি স্প্যানে তৈরি হবে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। ২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin