শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

রাজশাহীতে বিয়ের দাবিতে ইডেন কলেজছাত্রী : আগের বউ থাকলেও আমার আপত্তি নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৩ Time View

রাজশাহী প্রতিনিধি : বিয়ের দাবিতে রাজশাহীতে প্রেমিকের বাড়িতে এসেছেন ইডেন কলেজের এক ছাত্রী। দীর্ঘ চার বছর তাদের প্রেম চলছিলো বলে দাবি ওই কলেজ ছাত্রীর। শনিবার ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে চাঞ্চল্য তৈরি করে। ওই প্রেমিকের নাম জুয়েল রানা (২৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি। বর্তমানে তিনি ঢাকাতেই আছেন।

আর প্রেমিকার নাম আয়শা আক্তার রুমি (২৩)। ওই মেয়ে জন্মসূত্রে বরিশালের হলেও পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন। ঢাকা ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি গুলশানে আড়ংয়ের শোরুমে পার্টটাইম চাকরি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৮ আগস্ট) জুয়েল রানার গ্রামের বাড়িতে আসেন ওই তরুণী। সেখানে তিনদিন অনশন করায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। মেয়ের পরিবারে যোগাযোগ করা হলেও সাড়া মিলছে না বলে জানায় থানা পুলিশ।

সম্প্রতি ওই ছেলে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার এক মেয়েকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পেরে ওই মেয়ে ছেলের কাছে আসতে চাইলে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। বাধ্য হয়ে জুয়েলের গ্রামের বাড়িতে আসেন ওই তরুণী।

ভুক্তভোগী মেয়ে জানান, বছর চারেক আগে রাজধানীর হাতিরঝিলে একটা গানের অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ায়। বিয়ের পরেও ওর (জুয়েল) সঙ্গে দেখা হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। তার আগের বউ থাকলেও আমার আপত্তি নেই।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের বাসায় যোগাযোগ করে তাদের আসতে বলা হয়। কিন্তু পরে তাদের আর সাড়া পাওয়া যায়নি।

যেহেতু পুরো ঘটনা ঢাকায় ঘটেছে, আর ছেলেও বর্তমানে ঢাকায় আছে তাই আমাদের আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। ওই মেয়েকে বলা হয়েছে যেন ঢাকায় যায় কিন্তু না গেলে তো আমাদের কিছু করার নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin