শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

আইফোন ১৪ লঞ্চ হওয়ার আগেই বন্ধ হতে পারে আইফোন ১১

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯৬ Time View

তথ্য প্রযুক্তি ডেস্ক : সাধারণত নতুন আইফোন সিরিজ লঞ্চ হলেই পুরোনো মডেলগুলোর দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল। এমনকি বিভিন্ন মডেল বন্ধও করে দেওয়া হয়। সম্প্রতি শোনা যাচ্ছে, আইফোন ১৪ লঞ্চ হওয়ার পর আইফোন ১১ বন্ধ করে দিতে পারে অ্যাপল! আইফোন সিরিজের সবচেয়ে সস্তা ফোন যদি বলা হয় তাহলে অবশ্যই এই তালিকায় রয়েছে আইফোন ১১। এই ফোনের সঙ্গে রয়েছে আইফোন এক্সআর; যা গতবছরই বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এবার পালা আইফোন ১১ এর।

জানা গেছে, এই ফোনের উৎপাদন বন্ধ করে দিতে চলেছে অ্যাপেল, অর্থাৎ উৎপাদিত আইফোন ১১ এর স্টক যতদিন থাকবে ততদিন অবধি বাজারে পাওয়া যাবে আইফোন ১১। নতুন করে আর এই ফোন বানানো হবে না।আইফোন ১১ বন্ধ হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ফোনের ব্যবহারকারীরা কী করবেন? তাদের কী আবার নতুন ফোন কিনতে হবে? এ ক্ষেত্রে জানিয়ে রাখি, এই সিদ্ধান্তের প্রভাব আইফোন ১১ ব্যবহারকারীদের উপর পড়বে না। কারণ আইফোন ১১ বন্ধ হলেও সেটির সফটওয়্যার আপগ্রেড করা হবে। এর মানে মডেলটি বন্ধ হলেও আইফোন ১১ এর সম্পূর্ণ নিষ্ক্রিয় হবে না।

অ্যাপেলের আসন্ন আইওএস ১৬ সফটওয়্যারও রোল আউট করা হবে আইফোন ১১ মডেলে। তবে বেশ কিছু আপডেট ও ফিচার্স থেকে বঞ্চিত হতে পারেন ব্যবহারকারীরা। আইফোন ১১ ছাড়াও আইপড-এর একাধিক মডেল-কে অপ্রচলিত ঘোষণা করেছে অ্যাপেল। যেমন আইপড ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি পঞ্চম জেনারেশন। খুব শিগগিরই অ্যাপেলের এই প্রোডাক্টগুলোও বাজার থেকে মুছে যেতে চলেছে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin