শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

ইসলামী পদ্ধতিতে মরদেহ গোসলের পদ্ধতি শিখছেন যুক্তরাজ্যের নারীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫২ Time View

ধর্ম ডেস্ক : যুক্তরাজ্যে ইসলামী পদ্ধতিতে মরদেহ গোসল ও দাফন প্রক্রিয়া শেখার আগ্রহ বেড়েছে বহুগুণ। তবে এ কাজের ব্যাপক চাহিদা থাকলেও দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই তরুণদের কর্মশালার মাধ্যমে এ বিষয়ে দক্ষ করে তুলছে ব্রিটিশ সমাজসেবামূলক সংস্থা সাপোর্টিং হিউম্যানিটি।চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গোসল বিষয়ক ওয়ার্কশপ শুরু করেছে লন্ডনভিত্তিক সংস্থাটি। এরপর থেকে এ বিষয়ে আগ্রহ বাড়তে থাকে ব্রিটেনের মুসলিম কমিউনিটি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।

আগে বয়স্ক নারীরা গোসল ও কাফন প্রক্রিয়ার দায়িত্ব পালন করলেও করোনাকালে তাদের পরিবর্তে তরুণ নারীদের চাহিদা বেড়েছে বলে জানান সাপোর্টিং হিউম্যানিটি এর অপেরশন ও যোগাযোগ বিভাগীয় প্রধান তাহরিম নুর। সাপোর্টিং হিউম্যানিটি এর ট্রাস্টি সুমাইয়া খুদা বলেন, ‘গত কয়েক মাস ধরে গোসল বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করে আসছে সাপোর্টিং হিউম্যানিটি। ইসলামী পদ্ধতিতে মরদেহের গোসল ও কাফন-দাফনের পদ্ধতি শেখানো হচ্ছে। প্রথম দিকে শুধুমাত্র তিনটি ওয়ার্কশপ আয়োজনের ইচ্ছা থাকলেও আগ্রহ বৃদ্ধি পাওয়ায় পুরো ইংল্যান্ডে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব। মানুষ যেন মরদেহের গোসল ও কাফন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারেন।

ইসলামী শরিয়াহ মতে, মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দাফনের প্রস্তুতি নেওয়া উচিত। ইসলামী রীতি অনুসারে মরদেহ গোসলের পর একটি পরিষ্কার সুগন্ধিযুক্ত সাদা কাফনে আবৃত করা হয়। মরদেহের চুল আঁচড়ানো হয় এবং নারী হলে বেনী করা হয়। সাধারণত, একজন বিশেষজ্ঞ গাইডের সঙ্গে থাকেন মৃতের আত্মীয়রা।

গত তিন বছরে কয়েক হাজার মরদেহ গোসল প্রক্রিয়ায় অংশ নিয়েছেন গোসল ওয়ার্কশপের প্রধান ফ্যাসিলিটেটর সালমা প্যাটেল। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, মরদেহকে কাফন পরানোর নিয়ম, তাদের চুল ঢেকে রাখা এবং শুরুতে অযু করা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো সবার সামনে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin