শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

লালমনিরহাটে ওসির ডোপ টেস্টের দাবি ছাত্রলীগ নেতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১৪ Time View

লালমনিরহাট প্রতিনিধি: থানায় ডেকে এনে মিজানুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুলের বিরুদ্ধে।

এ ঘটনায় ওসির বিচার না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই ছাত্রলীগ কর্মী। একই সাথে ওসি মাদক সেবন করে কি না এ জন্য ডোপ টেস্টের দাবি করেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহম্মেদ মেলভিন।

শনিবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলায় এক সংবাদ সম্মেলন এমন বক্তব্য দেন আহম্মেদ মেলভিন ও মিজানুর রহমান। আহম্মেদ মেলভিন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের পুত্র।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহম্মেদ মেলভিন বলেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নেই। তাই আমি জাতীয় শোক দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করি। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিজানুর রহমানসহ শত শত ছাত্রলীগের নেতা-কর্মী। এতে কতিপয় নেতা ক্ষিপ্ত হয়ে হয়তো বা ওসি গোলাম রসুলকে দিয়ে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে এনে থানায় আটকিয়ে রেখে নির্যাতন করেন। তাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেয় ওসি।

সংবাদ সম্মেলনে আহম্মেদ মেলভিন আরও বলেন, কালীগঞ্জে মাদকের ভয়াবহতা দেখা যাচ্ছে। ওসি নিজেই মাদক সেবন করেন কি না এ জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান বলেন, আমাকে বাড়ি থেকে ডেকে এনে থানায় আটকিয়ে রেখে নিযার্তন করেছেন ওসি। ছাত্রলীগ করা নাকি আমার পাছার ভিতরে ঢুকে দিবে। সংবাদ সম্মেলনে ওই ছাত্রলীগ কর্মী বলেন, যদি আমার নির্যাতনের জন্য ওসি গোলাম রসুলের বিচার না হয়। তাহলে বলবো ছাত্রলীগ করা কি আমার অপরাধ? আমি ঘোষণা দিচ্ছি যদি ওসির বিচার না হয় আমি আত্মহত্যা করবো। আমার মৃত্যুর জন্য ছাত্রলীগ দায়ী থাকবে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেনি।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে আলোচলা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin