রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

অনিয়মের অভিযোগে কুমিল্লায় একটি হাসপাতালকে সিলগালা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮২ Time View

কুমিল্লা প্রতিনিধি: জেলা শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে নিবেদিতা নামের একটি হাসপাতালকে সিলগালা করেছে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার দুপুর ১২টায় নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নামে ওই হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কোওর্ডিনেটর) আবদুল্লাহ আল সাকী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া হাসপাতালে সদ্য অপারেশন করা একজন রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনো নার্স বা ডাক্তার তাকে দেখতে আসেননি। কোনো ডাক্তার বা নার্সকেও হাসপাতালে পাওয়া যায়নি। এমন অবেহেলার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে মেডিকেল অফিসার আবদুল্লাহ আল সাকী বলেন, আমরা তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। দুটির সামান্য কিছু ত্রুটি ছিল। তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোনো ডাক্তার নেই, নার্স নেই, বর্জ্য ব্যবস্থা নেই। তাই হাসপাতালটি বন্ধের নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin