শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বৃষ্টি না থাকায় খুলনায় কমে যাচ্ছে মাছ ও সবজির উৎপাদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৭ Time View

এম নাসির উদ্দীন খান রিপন: গত দুই মাস ধরে খুলনার বাজারে চোখ রাঙাতে থাকা কাঁচামরিচ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও সবজির বাজারে নেই কোনো সুখবর। বৃষ্টি না থাকায় একেবারেই কমে গেছে সবজির উৎপাদন। এতে বাজারে সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। ফলে ক্রমাগতভাবে বেড়ে চলেছে সবজির দাম। খুলনার মাছের বাজারেও যেন লেগেছে আগুন। পানির অভাবে খালবিল শুকিয়ে যাওয়ায় কমে গেছে মাছের আমদানিও।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম এক লাফে কমে ৬০ টাকায় নেমে এসেছে। ১৯০ টাকার মুরগির দাম ১৬০ টাকা আর ৫২ টাকার ডিম ৪৪ টাকায় নেমে এসেছে। তবে সরবরাহ কম হওয়ায় সবজির দাম কমছে না।

খুলনার টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা, রবিউল ও হোসেন বলেন, বাজারে এখন সবচেয়ে দামি সবজি বেগুন। এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। লাউ ৪০-৫০ টাকা, কুমড়া ৩৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ওল ৫০ টাকা, উচ্ছে ৪০ টাকা, আলু ২৮ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কুশি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার নগরীর পিটিআই মোড়ের কাঁচামাল বিক্রেতা রেজাউল করিম বলেন, বাজারে সবজির সরবরাহ এতো কমে গেছে যে, দাম দিয়েও তা মিলছে না। জোড়াকল বাজারের মুরগি বিক্রেতা লিপু, বাবু, মনির বলেন, ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ায় অন্যান্য মুরগির দামও একটু কমেছে।

বাজারের মাছ ব্যবসায়ী আব্দুর রহিম, মোনাজাত, নান্টু ও মালেক তালুকদার বলেন, বাজারের প্রায় সব ধরনের মাছের দাম বাড়তি। চিংড়ি মাছ সাইজভেদে ৪০০ থেকে ৫৮০ টাকা, বাগদা ৭০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, ভেটকি মাছ ৬০০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ টাকা, রুই, কাতলা ৩০০ টাকা, ইলিশ মাছ ৪০০ থেকে ১২০০ টাকা, তপসে মাছ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা বলেন, খালবিলে পানি নেই, সুন্দরবনের কোনো মাছ এখনও আসেনি। ফলে মাছের দাম কমছে না।

ভোক্তা অধিকার দপ্তরের উপপরিচালক শিকদার শাহিনুর আলম বলেন, ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে খুলনার বাজারগুলোতে সব সময় অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে কিছুদিন বাজার অস্থির হয়েছিল। এখন তা নিয়ন্ত্রণে চলে এসেছে। কোথাও অনিয়মের খবর পেলেই সেখানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin