মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ : দুদক, মন্ত্রণালয় ও টিআইবির নজরদারির দাবি আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা

রাজশাহীর চারঘাটে বৃষ্টির জন্য গ্রামবাসীর নামাজ ও মোনাজাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৮২০ Time View

চারঘাট প্রতিনিধিঃ আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। চলছে বর্ষাকাল। কিন্তু বৃষ্টিতো হচ্ছেই না, বরং উল্টো প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, একে ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশু-পাখিরাও।

এই অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (ইস্তিসকার নামাজ) আদায় করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার মুসল্লিরা।
উপজেলার সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর আয়োজনে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন খোর্দগোবিন্দপুর, পলাশপুর, মুংলি, পাটিয়াকান্দী, ঝিকরা, চকরপাড়া ও ধর্মহাটা গ্রামের জনসাধারণ।

শনিবার সকালে খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় ৭ শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন খোর্দগোবিন্দপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রাহেনুজ্জামান বিদ্যুৎ। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়াও পরিচালনা করেন তিনি।

জানা গেছে, চারঘাট রাজশাহীর কৃষি নির্ভর উপজেলা। আষাঢ় মাস শেষে শ্রাবণ মাস শুরু হলেও নেই বৃষ্টির দেখা। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খাল-বিল ও নদ-নদী পানিশূন্য হয়ে গেছে। এজন্য খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে ইমাম রাহেনুজ্জামান বিদ্যুৎ বলেন, মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য প্রতিদিন সবাই ইস্তেগপার করার জন্য আহ্বান করেন।

সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রাণিকুলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin