শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

নড়াইলের পল্লীতে ৫ জুয়ারিকে জেল জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮৮ Time View

নড়াইল প্রতিনিধি: তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৪ যুবককে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং এক জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, নড়াগাতি থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী ছাকায়েত হোসেন ঝুনু (৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রভাষ মজুমদার (৪৫), যোগানিয়া গ্রামের শরীফ কুটি মিয়ার ছেলে রইচ উদ্দীন (৫২), কচুযাডাঙ্গা গ্রামের আক্তার মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৫০)। এছাড়া যোগানিয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় যোগানিয়া বাজারের সাধারণ ব্যবসায়ী রোস্তম আলী, রমজান মোল্লাসহ অনেকেই অভিযোগ করে জানান, এই চক্রটি বাজারের ঝুনু চৌধুরীর ডেকরেটরের দোকানের পেছনে বসে দীর্ঘ দিন ধরে তাসের মাধ্যমে জুয়া খেলে আসছে। তারা সকাল থেকে রাত অবধি পর্যন্ত জুয়া খেলা চালিয়ে যেত। সাধারণ ব্যবসায়ীরা বারণ করা সত্বেও তারা শোনেনি। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে ৩ মে সন্ধ্যায় তাদের আটক করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই  ‍জুয়ারিদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই ডেকরেটরের দোকানের পেছনের ফাঁকা জায়গায় সকাল থেকে রাত অবধি জুয়া খেলা চালিয়ে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জুয়ারিদের ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin