শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

সিলেটে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮০ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নয়ন আহমদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৩ মে বিকেলে নয়ন নিজ বাড়ি থেকে প্রতিবেশী মানিক আহমদের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে আর ফেরেনি বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ নয়ন জকিগঞ্জ উপজেলার থানা বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার সদর ইউপির মুমিনপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।

এ ঘটনায় গত ২৬ মে নিখোঁজ নয়নের বাবা আবদুল আহমদ জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজের পরিবার ও পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২১ মে নয়ন আহমদ পার্শ্ববর্তী গ্রাম মানিকপুরে নানা বাড়িতে বেড়াতে যায়। দু‘দিন পর ২৩ মে নানা বাড়ি থেকে বাড়িতে আসে নয়ন আহমদ। পরে ওই দিন বিকেলে একই গ্রামের মানিক আহমদের ঘরে টিভি দেখতে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ নয়নের বাবা আবদুল আহাদের অভিযোগ মানিক আহমদ তার ছেলেকে গুম করে ফেলেছেন। তিনি মানিকের বাড়িতে যেতে ছেলেকে নিষেধ করেছিলেন। কিন্তু মানিক বারবার ছেলেকে বিভিন্ন কৌশলে তাঁর বাড়িতে নিয়ে যান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, নয়নের পরিবারের লোকজন ও অভিযুক্ত মানিক আহমদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানিকের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁকে নজরদারির মধ্যে রেখেছে।

তিনি আরও বলেন, মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin