রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

প্রতারণা চক্রের নারীসহ ৬ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭০৫ Time View

এম রাসেল সরকারঃ প্রথমে নারীকে দিয়ে ফাঁদ পাতা হতো, তারপর নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হতো বাসায়। মোটা অঙ্কের টাকার জন্য সেখানেই আটক রেখে চালানো হতো নির্যাতন। মুক্তিপণের টাকা না পেলে বাড়তো নির্যাতনের মাত্রা।

সম্প্রতি প্রলোভন দেখিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণের পর অভিযোগ জানায় স্বজনরা। পরে নারীসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ছত্রিশ ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভুক্তভোগীকে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলকিস নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের। বৃহস্পতিবার ওই শিক্ষক তার ভাইয়ের সাথে দেখা করতে যান বনশ্রী এলাকায়। তার সাথে দেখা না হলে এক পর্যায়ে ফোন দেন বিলকিসকে। তারপরই নানা প্রলোভন দেখিয়ে ওই শিক্ষককে খিলগাঁওয়ের একটি বাসায় নিয়ে যায় বিলকিস। সেখানেই আটকে রেখে তার ওপর নির্যাতন চালায় গ্রেফতারকৃতরা। আটকে রাখার বিভিন্ন পর্যায়ে পরিবারের কাছ থেকে ৪৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করে বিলকিসচক্র। পরে আরও ১০ লাখ টাকা দাবি করে তারা।

এদিকে পরিবারের লোকজন বিষয়টি জানায় পুলিশের এন্টি টেরিজম ইউনিটকে। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই শিক্ষককে। এ সময় চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় নগদ টাকা ও নির্যাতনে ব্যবহৃত সরঞ্জাম।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, এঘটনায় ৬ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। বিলকিস নামের ওই নারী আগেও একইভাবে নানাজনকে ফাঁদে ফেলে আদায় করেছে টাকা। তার বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন থানায় মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin