শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৭৫৬ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ বিচারপতি।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে. এম. ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো.বশির -উল্লাহ, এস. এম.মাসুদ হোসেন দোলন ও বিচারপতি এ.কে. এম. রবিউল হাসান বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র (জেলা ও দায়রা জজ) অমিত কুমার দে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার প্রটোকল (যুগ্ম জেলা জজ) মো.আব্দুছ সালাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফিরোজ মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, ওসি (তদন্ত) তন্ময় সহ গোপালগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর বিচারপতিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে সকালে বিচারপতিগণ গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে
সেখানে তাদেরকে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin