শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় পুনাকের ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৭৮৬ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (৮ আগস্ট) পুনাক সভানেত্রী জিসান মির্জার উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপজেলার ৪০০ নারী ও ৬০০ পুরুষ সহ মোট এক হাজার অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চোখ,নাক, কান,গলা,অর্থোপেডিক্স ও জেনারেল মেডিসিন সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের শুভ উদ্বোধন করে পুনাক সভানেত্রী জিসান মির্জা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনেকে সেবা নিতে এসেছেন। আমাদের অনিচ্ছাকৃত যদি কোন ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন। আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের কোন ত্রুটি থাকবে না। আপনাদের যদি একটু হলেও সেবা দিয়ে পাশে এসে দাঁড়াতে পারি সেটাই পুনাকের লক্ষ্য। আপনাদের পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।

এরপরে পুনাক সদস্যদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা.প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা মেহের আফরোজ, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, যোগাযোগ সম্পাদিকা মাহমুদা নাজনীন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদিকা রোকসানা পারভীন, অতিরিক্ত উপ মহাপরিদর্শক (বিশেষ শাখা) রকফার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin