রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

যশোরের বেনাপোলে ঐক্যের আহবানে সাংবাদিকদের  বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭০৮ Time View

যশোর প্রতিনিধিঃ যশোরের বন্দর নগরী বেনাপোলে সাংবাদিক সমাজ আয়োজিত “সাংবাদিক বৈঠক” আলোচনায় পেশাগত দায়িত্ব পালন ও পেশার সন্মান অক্ষুন্ন রাখতে শার্শা উপজেলায় এ পেশায় নিয়োজিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।

৮ আগস্ট ( সোমবার ) যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর বাজারস্থ রহমান চেম্বারের সানরুফে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি আবুল বাশারেরে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, বাঁগআচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারন সম্পাদক আবু সাইদ, সীমান্ত প্রেসক্লাব এর সভাপতি সহিদুল ইসলাম শাহীন, বেনাপোল একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম ওহিদ সহ শার্শা উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক বৈঠকে রাখা বক্তব্যে একতা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান এসময় বলেন, সাংবাদিকতা পেশায় নিয়োজিত সকলকে সমমর্যদায় দেখতে হবে।এ অঞ্চলে কর্মরত সিনিয়র সাংবাদিকদের নতুনদের সুযোগ করে দিতে হবে। এ পেশায় নবীনেরা কোন ভাবেই সিনিয়র সাংবাদিক দ্বারা লাঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাধারন সম্পাদক কামাল উদ্দিন বলেন, দূর্নীতির সংবাদ প্রকাশ করাকে ক্রেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে দন্ধ অত্যান্ত দুঃখজনক। এটা কোন ভাবে কাম্য নই তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই।

বক্তব্যে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমেদ বলেন সাংবাদিক সমাজে আভ্যন্তরীন কোন্দল কাম্য নয়। এছাড়াও সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বলেন, বড় মানের পত্রিকা মানেই বড় মাপের সাংবাদিক নই তাই সকলকে মূল্যায়ন করতে হবে।

উল্লেখ্য গত ৪ আগস্ট বেনাপোল কাস্টমস্ হাউসের কর্মকর্তার দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কোন্দলে জড়ায় গ্রামের কন্ঠের বেনাপোল প্রতিনিধি তরুন সাংবাদিক জাহিদ হাসান ও ইনকিলাব পত্রিকায় কর্মরত বেনাপোলের সিনিয়র সাংবাদিক মহাসিন মিলন।বিষয়টি শেষ পর্যন্ত থানাতে গড়িয়ে পাল্টা পাল্টি সাধারন ডায়েরী অন্তভূক্ত হয়।

বিষয়টি শার্শা উপজেলা সাংবাদিক সমাজের নজরে আসলে আভ্যন্তরীন কোন্দল সমাধানে সচেষ্ট হয়ে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজক কমিটি জানাই।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin