শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

হেলিকপ্টার দুর্ঘটনা : র‍্যাবের এয়ার উইং পরিচালক ইসমাইল মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার (৯ আগস্ট) মৃত্যুর আগ পর্যন্ত ৪৫ বছর বয়সী ইসমাইল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

র‍্যাব জানায়, গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন গুরুতর আহত হন র‍্যাব ফোর্সেসের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি যে হেলিকপ্টার পরিচালনা করছিলেন, সেটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার শিকার হয়।পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য নেওয়া হয়। দুর্ঘটনার শিকার ইসমাইল মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন। পরে গত ৫ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

গত ৬ আগস্ট তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। অপারেশন সফল হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানেই মঙ্গলবার মারা যান র‌্যাবের এ কর্মকর্তা। ইসমাইলের পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin