শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে অন্ধত্ব মোচন কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৭২৮ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস-২০২২ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে অন্ধত্ব মোচন কার্যক্রম শুরু হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরিকল্পিত আশ্রয়ণ কেন্দ্র দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে এই প্রয়াস। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল এই আশ্রয়ণ কেন্দ্র থেকেই বাসিন্দাদের ছানি ও ডায়াবেটিক জনিত অন্ধত্ব মোচন কার্যক্রম শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের আওতায় ওই আশ্রয়ণ কেন্দ্রের ২০০ নিবাসীর চক্ষু, দৃষ্টিশক্তি, রক্তচাপ, রক্তের সুগার পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

এছাড়াও এখান থেকে ২০ জন ছানি রোগী বাছাই করা হয়। ছানি রোগীদের আশ্রয়ণ কেন্দ্র থেকে অত্র হাসপাতালের গাড়িযোগে ১৩ ও ১৪ আগস্ট গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নেওয়া হয়। ১৫ আগস্ট চক্ষু হাসপাতালে বিনামূল্যে তাদের ছানি অপারেশন করা হবে। তারপর ফলোআপ ও কাউন্সিলিং শেষে আবার চক্ষু হাসপাতালের গাড়িতে করে তাদের আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এইভাবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৬০টি আশ্রয়ণ কেন্দ্রে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান আশ্রয়ণ কেন্দ্র থেকে ছানি ও ডায়াবেটিক জনিত অন্ধত্ব মোচনের কার্যক্রম হাতে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin