রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

একটা মাত্র দাবি এই সরকার কবে যাবে : ইসলাম আলমগীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর কোন নির্বাচনের কথা নয়। এখন আর ঘুম পাড়ানির কোন কথা নয়। এখন একটা মাত্র দাবি এই সরকার কবে যাবে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি সবার আগে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানসহ ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি জনগণের প্রতিনিধিত্ব শীল একটি পার্লামেন্ট ও সরকার গঠন করতে হবে।শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব সব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এই লুটেরা সরকারের এলিট শ্রেণি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিবিদ, তাদের মন্ত্রী, এমপি, ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মীরা। আমলা কিছু আছেন যারা প্রতিদিন দেখবেন প্রজেক্ট তৈরি করছে কিভাবে তাদের সম্পদ আরও বৃদ্ধি পাবে। কানাডার বেগম বাজারে তাদের আরো বাড়ি তৈরি হবে। আরো আছেন বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছিষ্ট ভোগী শিক্ষক, কিছু বুদ্ধিজীবী। তারা যখন টক শোতে কথা বলেন মনে হয় মোমেন সাহেব যখন বলেছেন বেহেস্তে আছি এটা কোন অমূলক কথা নয়। তারা প্রমাণ করতে চান আসলেই মানুষ বেহেস্তে আছে।

তিনি বলেন, এক কথায় বলা যায় এই সরকার হচ্ছে একটা লুটেরা সরকার। এই সরকারের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। এই সরকার এই রাষ্ট্রকে ইতিমধ্যে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। এই সরকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না। যার প্রমাণ তারা একে একে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং নিজেদেরকে স্বাধীন হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে তখন আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত সরকারকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, অর্থ তারা এই কথা বলতে চান-ভারত সরকারের অনুকূলেই এই সরকার টিকে আছে।

‌তি‌নি ব‌লেন, আমি গতকালকেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম কিন্তু ব্যাখ্যা তারা দেয়নি, অথচ পররাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে সরে আসেনি। তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি আবার ওইটাই এন শিওর করেছেন। তাই আমাদেরকে বুঝে নিতে হবে পরিষ্কার ভাষায় যারা অন্যের অনুকূল্যে টিকে থাকে তাদেরকে এই দেশের সরকার পরিচালনা ও শাসন করবার কোন অধিকার নেই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই তারা বর্গীদের ভূমিকা পালন করেছে। তারা আমাদের সম্পর্কে লুট করে নিয়ে গেছে। আজকে এই সরকার আমাদের ন্যূনতম যে অধিকার সেগুলো কেড়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin