রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

ডিম-মুরগির বাজার সিন্ডিকেট করে ৬১৮ কোটি টাকা লোপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬২৪ Time View

মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি বিক্রয়ের ক্ষেত্রে বৃহৎ ১২ থেকে ১৫টি কোম্পানি সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। ফলে বাজারে বাড়তি দাম নির্ধারণের ক্ষেত্রে সংকট করে ৬১৮ কোটি টাকা গত ১৫ দিনে অতিরিক্ত মুনাফার নামে লোপাট করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রান্তিক পর্যায়ের খামারিদের সংগঠন এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম উৎপাদন হয়। ১ কোটি ৩০ লাখ এখন খামারিরা উৎপাদন করেন, বাকি সবই কোম্পানি উৎপাদন করে। গত ১৫ দিনে প্রতিদিন ২.৫ কোটি ডিম বিক্রিতে তিন টাকা করে বৃদ্ধি করে ১১২ কোটি ৫০ লাখ অতিরিক্ত মুনাফা করেছে। ২৭২ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বাচ্চা উৎপাদনে, আর ২৩৪ কোটি মুনাফা করেছে পোল্ট্রি মাংস বিক্রি করেছে ১৫টির মতো কোম্পানি।

সুমন হাওলাদার বলেন, অতিরিক্ত মুনাফালোভী এ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে ৫০ শতাংশ ও বাকি ৫০ শতাংশ তারা নিজেরা যে রেট নির্ধারণ করে সারাদেশের খামারিদেরই সেই রেটে চলতে হয়। বাজারে ডিমের দাম আড়ৎদারেরা নির্ধারণ করে না বলে দাবি করে সভাপতি বলেন, মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট করে ইচ্ছামতো দাম নির্ধারণ করছে নির্দিষ্ট ১০-১২ টি কোম্পানি।

তিনি আরও বলেন, পোল্ট্রি খাদ্য উৎপাদনে ব্যবহৃত মিটবর্ণ কোনো পরীক্ষা ছাড়াই কোম্পানি আমদানির সুযোগ পাওয়ায় খাদ্যের মান কমে গেছে।প্রাণিসম্পদ মন্ত্রী ও মহাপরিচালক বরাবর সিন্ডিকেট ভাঙতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও জানান সুমন হাওলাদার।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার বলেন, ডিমের বাচ্চার উৎপাদন খরচ ২৫ থেকে ২৮ টাকা। অথচ কখনো ৪০,৫০ কিংবা এপ্রিলে ৭২ টাকা এমনকি গতবছর ৯৫ টাকাও বিক্রি করেছে। ফলে ৪০ শতাংশ খামারি খামার বন্ধ করতে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাপ্পী কুমার দে, খুলনা বিভাগীয় সভাপতি বুরহান উদ্দিন ও রংপুর বিভাগীয় সভাপতি সুজন মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin