শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

এবার অনুষ্ঠানে হাজির সাত সন্তান : ভেস্তে গেলো বাবার পঞ্চম বিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগে চারটি বিয়ে করেছিলেন শফি আহমেদ। রয়েছে সাতটি সন্তানও। কিন্তু তারপরও পঞ্চম বিয়ে করতে সাধ হয়েছিল তার। পৌঁছে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠান পর্যন্তও। কিন্তু শেষ মুহূর্তে সন্তানদের বাধায় আর ‘কবুল’ বলা হয়নি। উল্টো জেলে যেতে হয়েছে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চার স্ত্রী ও সাত সন্তানের পিতা শফি আহমেদ গত বুধবার (৩১ আগস্ট) আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন। কিন্তু শুভকাজ সম্পন্ন হওয়ার আগেই লাগে ঝামেলা। বিয়ের আসরে হাজির হয় তার সাত সন্তান। বাবার পঞ্চম বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় তারা।

জানা যায়, বুধবার রাতে নাটকীয় কায়দায় এই ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথি সেজে বাবার বিয়েতে হাজির হয় শফি আহমেদের সন্তানরা। কাজী আসল কাজ সারার আগেই কনের পরিবারকে নিজেদের পরিচয় জানায় তারা। আর তাতেই শুরু হয় শোরগোল। কনের পরিবার ও বরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সাত সন্তান। এমনকি বিয়ের আসরে মারামারিও শুরু হয়ে যায়। তবে আগে ভাগেই পুলিশকে জানিয়ে রেখেছিল সন্তানরা। ফলে ঝামেলা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, বরের সন্তানেরা বিষয়টি আমাদের জানিয়েছিল। তাই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করি।

জানা গেছে, কিছুদিন ধরে পরিবারের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন শফি আহমেদ। এরপর ছেলেমেয়েরা খোঁজ নিয়ে জানতে পারে, তাদের বাবা আবার বিয়ে করতে চলেছেন। একথা জানার পরেই শফিকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে তারা। সেই মতোই কাজ হয়। ফলে পঞ্চম বিয়ে ভেস্তে যায় ওই ব্যক্তির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin