শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

খুলনায় দুর্নীতির মামলায় সাবেক ওসির জামিন নামঞ্জর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৩ Time View

এম নাসির উদ্দীন খান রিপন, খুলনা : খুলনায় দুর্নীতির মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জশিট দিতে বিলম্ব হওয়ার দাবি করে আবু বকর সিদ্দিক জামিন আবেদন করেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদক ২০২১ সালে ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকর বিরুদ্ধে ৮/২১ নম্বর মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৯/২১ নম্বর মামলা দায়ের করে। তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় সাবেক ওসি আবু বকর সিদ্দিকের স্ত্রী সুলতানা রাজিয়া পারুল উচ্চ আদালতের জামিনে আছেন। তবে বিভিন্ন ব্যাংকে এই দম্পতির পাঁচটি ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখা হয়েছে। একই সাথে প্রায় ৫১ কোটি টাকার অপ্রদর্শিত সম্পত্তির হস্তান্তর বন্ধ রাখতে আইনগত নোটিশ দেওয়া হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ স্ত্রীর নামে হস্তান্তরের অভিযোগে ৯/২১ নম্বর মামলায় জামিন নামঞ্জুর হয়েছে।

চলতি বছরের ৫ মে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান আদালত। সেই থেকে আবু বকর সিদ্দিক কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin