শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

দীর্ঘ তিন মাস পর দর্শনার্থীদের পদচারণায় মুখর সুন্দরবন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৯ Time View

এম নাসির উদ্দীন খান রিপন, খুলনা : তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। নিষেধাজ্ঞা উঠে যাওয়া দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবন। বৃহস্পতিবার সকাল থেকেই সুন্দরবনের করমজলে দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন। নৌযানে করে তারা করমজলে যান। তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে ঘুরতে পেরে খুশি দর্শনার্থীরা।

মোংলার ট্যুরিস্ট বোট মালিক রুবেল হোসেন জানান, তিন মাস পর দর্শনার্থীদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন দর্শনার্থীরা আসবেন বেশি। একই সঙ্গে তাদের আয়ও বৃদ্ধি পাবে।

দর্শনার্থী রাজিব শেখ বলেন, জুলাই মাসে সুন্দরবনে আসার পরিকল্পনা ছিল। ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এখন খুলে দেওয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এ সময় সুন্দরবনে শুধু দর্শনার্থী নয়, মাছ-গোলপাতা ও মধু আহরণও বন্ধ ছিল। এর ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি নিজেদের মতো বেড়ে উঠেছে।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, পদ্মাসেতু চালু হওয়ার পর সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেড়ে গেছে। তবে সেতু উদ্বোধনের সময় থেকে বনে প্রবেশ নিষিদ্ধ থাকায় দর্শনার্থীরা আসতে পারেননি। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দর্শনার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin