শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

যানজটে আটক জি এম কাদের : ছিনতাইকারী কেড়ে নিল আইফোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১২ Time View

নিজস্ব প্রতিবেদক : গাড়ির গ্লাস খোলা থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যবহৃত আইফোন ছোঁ মেরে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় মামলার পর সন্দেহজনক একজনকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। তবে এখন পর্যন্ত মোবাইলটি উদ্ধার করা যায়নি।

মোবাইলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন। গত ৩১ আগস্ট রাতে উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত আসলাম উদ্দিন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তার ব্যক্তিগত সহকারী তৈয়ব আলী একটি মামলা করেছেন। অভিযান চালিয়ে আমরা একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোবাইলটি বন্ধ রয়েছে উল্লেখ করে পরিদর্শক বলেন, সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক নেতা জানান, দৈনন্দিন কাজ শেষে ৩১ আগস্ট উত্তরায় বাসায় ফিরছিলেন জি এম কাদের। বিমানবন্দর এলাকায় কিছুটা জ্যাম থাকায় এবং গাড়ির এসি কাজ না করায় গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় ছোঁ মেরে এক ছিনতাইকারী তার মোবাইলটি নিয়ে যায়।

প্রসঙ্গত, এর আগেও গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে যায় এক ছিনতাইকারী। গত বছরে ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড়ে এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই মাস পর তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin