শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

লেবাননে বিষপানে শিশুসন্তানসহ মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯১ Time View

বিশেষ প্রতিনিধি : লেবাননে বিষপানে আত্মহত্যা করেছেন শিশু সন্তানসহ প্রবাসী এক নারী। বিষক্রিয়া কম থাকায় বেঁচে গেছে শিশু সন্তান মাহমুদ। মৃত শিরিনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তবে দেবিদ্বারের কোন গ্রামে তা এখনও জানা যায়নি। স্বামী রাজু ও দুই শিশু সন্তান মাহমুদ এবং খাদিজাকে নিয়ে লেবাননের সাবরা বাজার এলাকায় বসবাস করতেন শিরিন। এদিকে, শিরিন ও এক শিশু সন্তানের মৃত্যুর জন্য স্বামী রাজুকে দায়ী করছেন শিরিনের মা মনোয়ারা বেগম। তিনি রাজুর উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন একটি ভিডিও বার্তায়।

লেবানন থেকে শিরিনের প্রতিবেশীরা বলছেন, শিরিনের স্বামী রাজু লেবানন থেকে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে ঋণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। পালিয়ে আসার পর থেকে পাওনাদারেরা ঋণের টাকার জন্য শিরিনকে নানা ভাবে চাপ প্রয়োগ করেন। এছাড়াও লেবাননে পারিবারিকভাবেও অচ্ছল ছিল শিরিন। অবশেষে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে দুই শিশু সন্তান মাহমুদ ও খাদিজাকে নিয়ে বিষপানে আত্মহণের পথ বেছে নেন তিনি। তবে বিষক্রিয়ায় কম থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান শিশু মাহমুদ। এরই মধ্যে লেবাননে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শিশু খাদিজার লাশ দাফন সম্পন্ন হয়েছে এবং শিরিনের মরদেহ বাংলাদেশে পাঠানোর সব রকম প্রস্তুতি চলছে বলে সূত্র থেকে জানা গেছে।

শিরিনের মা মনোয়ারা বেগম বলেন, স্বামীর ঋণের বোঝার চাপে আত্মহত্যা করেছেন আমার মেয়ে। পাওনাদারেরা প্রতিনিয়ত টাকার জন্য চাপ দিতো তাকে। আমি আমার মেয়ের লাশ ফেরত চাই। প্রতারক স্বামী রাজুর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, লেবাননে মা-মেয়ের আত্মহত্যার কোন খবর থানায় আসেনি। খবর পেলে বিস্তারিত জানতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin