শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

স্কুলে না এলে শিক্ষার্থীদের থেকে জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখিয়ে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েনের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তৃষা, রাহুল বাড়ৈ, অঙ্কিতা বাড়ৈ ও মনি বিশ্বাস জানায়, একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষক তাদের কাছ থেকে ১০ টাকা করে জরিমানা আদায় করেন।

অভিভাবক বাবলু বাড়ৈ অভিযোগ করে বলেন, ছেলে-মেয়েরা কোনও কারণে একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষিকা জরিমানা করেন। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। অন্যকোনও স্কুলে এভাবে জরিমানা করা হয় না।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েনের সঙ্গে কথা হলে তিনি জরিমানা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীরা যাতে ঠিকমতো স্কুলে আসে, সে জন্য এ জরিমানার বিধান করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সুস্মিতা বলের সঙ্গে আলোচনা করে এবং তার অনুমতিতে এ জরিমানা নেওয়া হচ্ছে।

সুস্মিতা বল বলেন, আমি দুই মাস আগে সভাপতি হয়েছি। এসব বিষয়ে ভালো কিছু বুঝি না। স্কুলের প্রধান শিক্ষিকা আমাকে বললেন, অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা নিতে হবে। তখন আমি বলি, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, স্কুলে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। এ বিষয়ে আমি জানি না। আমাকে কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin