শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

স্বামীর ‘গোপন’ বিয়ে, জানতেই ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রথম স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৪ Time View

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৩২ বছর বয়সী খালেদা আক্তার আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের উপজেলার ধেরুয়া রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। খালেদা একই উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী।

স্থানীয়রা জানায়, খালেদা-আনোয়ারের সংসারে তিন সন্তান রয়েছে। দুই বছর আগে দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকেও গোপনে বিয়ে করেন আনোয়ার। বিষয়টি সপ্তাহ খানেক আগে জানতে পারেন খালেদা। এরপর থেকেই এ নিয়ে কলহ দেখা দেয়। এরই জেরে শনিবার সকালে আনোয়ারের সঙ্গে খালেদার ঝগড়া হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খালেদা।

এ বিষয়ে মির্জাপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান বলেন, খবরটি গাজীপুরের জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে এ ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin