শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে : রাশেদা সুলতানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। এই কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে এ সব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা এর ওপর অনেকাংশে নির্ভর করে। ভোটের প্রাণ হলো প্রার্থী ও ভোটার। প্রতি বছর অনেকেই ভোটার হওয়ার উপযুক্ত হয়। প্রচার-প্রচারণার মাধ্যমে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে উৎসাহিত করতে হবে। তারা যেন নিজেদের তথ্য নিজেরাই পর্যবেক্ষণ করতে পারে তার জন্য এ কাজে নিয়োজিতদের তিনি নিদের্শনা প্রদান করেন।

ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, এই যন্ত্রের ব্যবহার ভোট প্রদানে সময় কমিয়ে দেয়। একই সঙ্গে এটি পরিবেশ বান্ধব, কারণ এতে কাগজের ব্যালট পেপার ব্যবহারের প্রয়োজন হয় না। ইভিএমের মাধ্যমে কেউ জাল ভোট দিতে পারবে না, একজন ব্যক্তি শুধু একটি ভোট দিতে পারবেন।

পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ১০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin