শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

কুষ্টিয়ার ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯৩ Time View

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক তার ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে উল্লেখ করেন, জেলা প্রশাসক কুষ্টিয়ার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে জনৈক অসাধু ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করছেন। ওই নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কে বা কারা তার মোবাইল নম্বর ক্লোন করেছেন। একজন ভুক্তভোগী বৃহস্পতিবার তাকে ফোনে বিষয়টি জানান। এর পরপরই তিনি আগাম সর্তকর্তা হিসেবে কেউ যেন এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত না হন সেজন্য ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাহেদ আরমান বলেন, স্যারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তির কাছে অর্থ দাবি করা হয়েছে বলে আমাদের বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin