শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

টিসিবির ২০০ টন পেঁয়াজের পচা গন্ধে অতিষ্ট বাসিন্দারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫২ Time View

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আমদানি করা দুই হাজার ৮০০ টন পেঁয়াজের মধ্যে ২০০ টন পচে গেছে। এ পচা পেঁয়াজের দুর্গন্ধে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।

পচা পেঁয়াজ বাছাই করে ফেলা হয়েছে চট্টগ্রাম টিসিবি কার্যালয়ের পাশে ডোবারপাড়ে। পচা পেঁয়াজের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বাসিন্দা বলেন, দুই-তিন দিন ধরে এলাকায় পচা পেঁয়াজের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধে আশপাশের এলাকায় কেউ টিকতে পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে টিসিবি চট্টগ্রাম অফিসের প্রধান জামাল আহমেদ বলেন, পচা পেঁয়াজ মাটি চাপা দেয়া হচ্ছে। মাটি চাপা দেয়া হলে আর গন্ধ ছড়াবে না।

আগস্ট মাসে মোট ১১ লটে দুই হাজার ৮০০ টন পেঁয়াজ কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বিভিন্ন ধাপে সেগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান খালাস করে। কিন্তু শেষের দিকের ৯টি কনটেইনারে পচা পেঁয়াজ পাওয়া যায়। চট্টগ্রাম টিসিবি জানিয়েছে, বাকি কনটেইনারের পেঁয়াজ ভালো ছিল। পচাগুলো বাছাই করে ফেলে দেয়া হয়েছে।

তুরস্ক থেকে আমদানি করে টিসিবিকে পেঁয়াজ সরবরাহের দায়িত্ব ছিল দেশি সরবরাহকারী ঢাকাভিত্তিক কিং স্টার করপোরেশনের।

টিসিবি বলছে, সরবরাহকারীর ভুলে এ অপচয় হয়েছে। তাই নষ্ট পেঁয়াজের দায়ভার কোনোভাবেই নেবে না টিসিবি। কারণ সরবরাহের শর্তই ছিল ভালো পেঁয়াজ নেয়া হবে। এতে সরকারের এক টাকাও ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin